ডেস্ক রিপোর্টার
প্রকাশ : সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

চাহিদার মাত্র ১৬% বিনামূল্যে লবণ পেয়েছে চামড়া সংরক্ষণে

ফাইল ছবি

এবারের ঈদুল আজহায় দেশে এক কোটিরও বেশি পশু কোরবানি হলেও চামড়া সংরক্ষণে লবণের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়নি। সরকারি হিসাব অনুযায়ী, চামড়া সংরক্ষণের জন্য প্রায় ৬০ হাজার টন লবণের চাহিদা থাকলেও তার মাত্র ১৬ শতাংশ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সূত্রে জানা যায়, প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী এ বছর কোরবানিযোগ্য পশুর সংখ্যা ছিল ১ কোটি ১ লাখের বেশি। সেই অনুযায়ী চামড়া সংরক্ষণের জন্য প্রায় ৫৯ হাজার টন লবণের প্রয়োজন ধরা হয়। তবে শেষ পর্যন্ত বিসিক জেলাভিত্তিক প্রায় ৯ হাজার ৪৬৩ টন লবণ বিনামূল্যে বিতরণ করতে সক্ষম হয়।

প্রাথমিকভাবে ৯ হাজার ৮১৯ টন লবণ বিতরণের পরিকল্পনা থাকলেও মাঠপর্যায়ের চাহিদা ও সরবরাহ সমস্যার কারণে কিছুটা কমে যায়। এই লবণ মাদরাসা, এতিমখানা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হয়।

বিসিক জানিয়েছে, ঈদের আগে দেশের ৬৪ জেলায় লবণের মজুদ প্রায় ৮৯ হাজার টন ছিল, যা তাত্ত্বিকভাবে চাহিদা পূরণে যথেষ্ট হলেও বাজারে দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চামড়া সংরক্ষণে জটিলতা তৈরি হয়। অনেক মৌসুমি ও ক্ষুদ্র ব্যবসায়ী পর্যাপ্ত লবণ সংগ্রহ করতে না পারায় চামড়া সংরক্ষণে সমস্যায় পড়েন।

ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুরসহ বিভিন্ন বিভাগে আলাদাভাবে লবণ বিতরণ করা হয়েছে, যার মোট বরাদ্দ ছিল প্রায় ১৭ কোটি টাকার বেশি। পাশাপাশি প্রশিক্ষণ খাতে আরও কয়েক কোটি টাকা ব্যয় করা হয়।

বিসিক কর্মকর্তারা জানান, মাঠ প্রশাসনের চাহিদা অনুযায়ী ২০২৫ সাল থেকে দেশব্যাপী বিনামূল্যে লবণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এবারও ঈদের ঠিক আগেই এই কার্যক্রম সম্পন্ন করা হয়।

তবে চামড়া ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা বলছেন, বাজারে লবণের দাম বেড়ে যাওয়ায় অনেক ব্যবসায়ী পর্যাপ্ত পরিমাণ লবণ ব্যবহার করতে পারেননি, ফলে চামড়ার গুণগত মান নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, লবণের উৎপাদন ঘাটতি, আবহাওয়াজনিত প্রভাব এবং বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে চামড়া সংরক্ষণ কার্যক্রম এবার তুলনামূলকভাবে চ্যালেঞ্জের মুখে পড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

1

ভাওয়াল জাতীয় উদ্যানে বন কেটে ভাগাড় নির্মাণ

2

মৌসুম শেষে বার্সা ছাড়তে পারেন ছয় তারকা

3

পশ্চিমবঙ্গে নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে

4

শাকিরা-পিকের ব্যবহৃত বাড়ি কিনলেন বিশ্বকাপজয়ী ইয়ামাল, খরচ কত?

5

হঠাৎ দেশের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য

6

পারেদেসকে ‘লাল কার্ড’দেয়া হয়নি, জানালো ফিফা

7

রোনালদোকে নিয়ে সাবধানী স্পেন কোচ

8

মার্কিন অবরোধেও অন্তত ৪ মাস টিকে থাকতে পারবে ইরান

9

যুক্তরাষ্ট্রের দ্বিমুখী বার্তায় জটিল হচ্ছে আলোচনা: আরাগচি

10

রামিসা হত্যা রায় দ্রুত কার্যকরের ইঙ্গিত আইনমন্ত্রীর

11

চোরাচালানের হাবে পরিণত বৃহত্তর চট্টগ্রাম

12

রবিবার থেকে শুরু ডিসি সম্মেলন

13

এয়ার অ্যাম্বুলেন্সে চেন্নাই নেওয়া হলো অভিনেত্রী কারিনা কায

14

ইরানের বদলে বিশ্বকাপে খেলতে রাজি নয় ইতালি

15

দেশে সারের সংকট নেই, মজুদ ১৩ লাখ ৫০ হাজার টন: কৃষিমন্ত্রী

16

২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

17

ফাইল না দেওয়ায় অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল

18

টিকটক দেখেই ভ্রমণের গন্তব্য ঠিক করছে জেন-জিরা

19

বাংলাদেশি সমর্থকদের প্রশংসা, বাংলাদেশকে আজ জয় উপহার দিতে চান

20